লক্ষ্মীপুরের কমলনগরে ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: হাসান হাওলাদার :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ভবনটি নির্মিত হলে চর কাদিরা ইউনিয়নের বাসিন্দারা ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পাবেন বলে আশা প্রকাশ করেন অতিথিরা। নতুন ভবনটি স্থানীয় জনগণের দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ করবে বলেও মন্তব্য করা হয়।

অনুষ্ঠানে নির্মাণকাজের কারিগরি দিক তুলে ধরেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে এলজিইডি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং কমলনগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. হাসান হাওলাদারসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা সফি উদদীন মাহামুদুর দীপু। উদ্বোধন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ