বরিশালে এয়ারপোর্ট থানার অভিযানে ধর্ষনসহ ৩ মামলার আসামী আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খান পারভেজ, বরিশাল জেলা প্রতিনিধি :

বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষন মামলাসহ ৩ মামলার আসামীকে ইয়াবাসহ আটক করেছে বরিশাল বিএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ। ১৯ আগস্ট মঙ্গলবার ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন চৌহুতপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী কে আটক করে।

আটককৃত সোহেল হাওলাদার সাজু (৩০) নগরীর ২৭ নং ওয়ার্ড কুদঘাটা এলাকার মৃত জব্বার হাওলাদার ছেলে। গ্রেফতার হওয়া মাদক ব্যাবসায়ী সোহেলের কাছ থেকে পলিথিনে মোড়ানো মোট ৩৭ (সাতত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: জাকির শিকদার বলেন, এই সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন।

উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ১ টি মাদক মামলা, ১ টি চুরি মামলা এবং ১ টি ধর্ষন মামলাসহ মোট ৩ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।এছাড়া মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ