ফিলিস্তিনের গাজারবাসীর জন্য ৩ মাসের খাদ্য সরবরাহ প্রস্তুত : ডব্লিউএফপি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

জাতিসংঘের খাদ্য সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে, তাদের কাছে ফিলিস্তিনির গাজার সম্পূর্ণ জনসংখ্যাকে সরবরাহের জন্য ৩ মাস খাদ্য মজুদ আছে। 

ডব্লিউএফপি বলেছে, পরিষেবা অব্যাহত রাখতে এবং সকলের কাছে পৌঁছাতে আমাদের স্থায়ী প্রবেশাধিকার এবং স্থিতিশীল পরিবেশ প্রয়োজন।

সংস্থাটি আরও সতর্ক করেছে যে যুদ্ধবিরতি যেকোনো মূল্যে বজায় ও রক্ষা করতে হবে। ইতোমধ্যে, গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

ফিলিস্তিনের গাজার মানুষগুলোর কাছে প্রয়োজনীয় খাদ্য পৌঁছে দিতে ডব্লিউএফপি প্রস্তুত থাকলেও নিরাপদ ও অবাধ প্রবেশাধিকার ছাড়া এই সাহায্য কার্যকরভাবে বিতরণ করা সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিশ্চিত করতে হবে যাতে মানবিক সংকট আরও গভীর না হয়।

সূত্র : আল জাজিরা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ