শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য। 

১৯ মার্চ বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সাথে এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দিয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূস জানান, কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের কর্মদক্ষতা অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে হবে।

গত ১৭ মার্চ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। সেদিন অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। এসব সমস্যা সমাধানে কী করা যেতে পারে তা নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ