সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১২০৭ জন আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২০৭ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৬২ জন, আর বিভিন্ন অন্যান্য ঘটনায় আটক হয়েছেন আরও ৪৪৫ জন।
২৯ নভেম্বর শনিবার পুলিশ সদর দপ্তরে এমন তথ্য জানিয়েছেন এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন।
এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন জানান, অভিযানকালে বিদেশি পিস্তল, ৩টি দেশীয় তৈরি এলজি, ৪ রাউন্ড গুলি, ৩টি ককটেল, ম্যাগাজিন, ৫টি রামদা, একটি চাপাতি, ৭ রাউন্ড কার্তুজ, একটি পাইপগান ও একটি দেশীয় তৈরি একনলা এলজিসহ বিভিন্ন ধারালো অস্ত্র জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আপনার মতামত লিখুন :