বরিশালে যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলার দুই আসামি আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মোঃ বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো :
বরিশাল মহানগর ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজী হত্যা মামলার দুই আসামিকে আটক করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
৫ মার্চ বুধবার বিকেল ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বরিশাল নগরীর কাশীপুর এলাকা থেকে কনা ও গৌরনদী থেকে তার ছেলে অনিককে আটক করা হয়।
২ মার্চ রোববার নগরীর কাউনিয়া হাউজিং সংলগ্ন শেরেবাংলা নগর মাধ্যমিক বিদ্যালয় এলাকায় সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করেন। অভিযোগ রয়েছে শাহীনের নেতৃত্বে তার ছেলে ইমনসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেন।
নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা দ্রুত অপরাধীদের আটকের দাবি জানায়। এবং পুলিশ দ্রুত তদন্ত শুরু করেন অভিযুক্তদের শনাক্ত করেন। গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের দুজনকে আটক করা হলেও হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশি তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শাহীন গাজীর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের ধরতে আরও অভিযান পরিচালনা করা হবে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত সুরুজ গাজীর পরিবার ও এলাকাবাসী এ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আপনার মতামত লিখুন :