পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি করবে সরকার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির মাধ্যমে চাল বিক্রি করবে সরকার। 

২৮ জানুয়ারি মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রেব্রুয়ারি থেকে ৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন করে এবং ৩টি পার্বত্য জেলার ২৩টি উপজেলায় এক মেট্রিক টন করে সারাদেশে ৮৪৮টি কেন্দ্রে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

এছাড়া, ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর, পৌরসভা, ৮টি সিটি করপোরেশন ও শ্রমঘন ৪টি (ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক এক টন করে (সচিবালয় কেন্দ্রে দৈনিক ২ মে.টন) করে চাল বিক্রয় করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রতি ৫ কেজি করে চাল কেনা যাবে। দাম প্রতি কেজি ৩০ টাকা করে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ