টানা দাবদাহের পর বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমছে সারা দেশে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

টানা দাবদাহের পর দেশের আট বিভাগে তিন দিন ধরে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কম-বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দিন ও রাতের তাপমাত্রা কমাতে সাহায্য করবে।

আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ জানান, আগামী বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এরপর ১০ এপ্রিল থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে এবং তাপমাত্রা আবার বাড়তে পারে।

গত দুই দিনের বিচ্ছিন্ন বৃষ্টিপাতের কারণে বর্তমানে দেশের কোথাও তাপপ্রবাহ নেই। আজ মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ