ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম সোমবার (৬ এপ্রিল) ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সাবেক সব উপদেষ্টা সহ ২৪ জনের বিষয়ে আইনি নোটিশ পাঠান। নোটিশে হামের টিকাকে রাষ্ট্রীয় থেকে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগ তুলে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

নোটিশটি পাঠানো হয়েছে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে।

দেশে হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে; ইতিমধ্যেই বহু শিশু আক্রান্ত হয়ে মারা গেছে এবং অগণিত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। জাতীয় সংসদে সংসদ সদস্য আখতার হোসেন সরকারের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞেস করলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে ১২ এপ্রিল এবং অবশিষ্ট সিটি করপোরেশন ও জেলায় ৩ মে থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ