টাঙ্গাইলে গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় ৩ জন আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: আমীর হোসেন সোহাগ :

ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে এক মহিলা গৃহকর্মী চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রেনে চড়ে ঘুমিয়ে পড়েন। তিনি চট্টগ্রামে একাধিক বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। 

ট্রেন অনেকক্ষণ যাওয়ার পর তাঁর ঘুম ভেঙ্গে ভেঙে গেলে জানতে পারে সে চট্টগ্রামের ট্রেনে নয় উত্তরবঙ্গের ট্রেনে চড়েছে। ততক্ষণে ট্রেন টাঙ্গাইল রেল স্টেশনের কাছাকাছি। ঐ মহিলা তখন টাঙ্গাইল রেল স্টেশনে নেমে পড়ে এবং ঢাকাগামী ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকেন। রেল স্টেশনে ৩ জন লোক মহিলাকে দেখতে পেয়ে তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে জানতে পারে মহিলা ঢাকা যাওয়ার ট্রেনের অপেক্ষায়। তখন ঐ তিনজন লোক মহিলাকে বুঝায় আপনি তো ট্রেন পাবেন না চলেন ঢাকাগামী  বাসে আপনাকে তুলে দেই।  

মহিলা তাদের কথা বিশ্বাস করে তাদের সাথে গেলে অজানা দুটি স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তিনজন পালাক্রমে ধর্ষণ করে। অসহায় ভিক্টিম কোনভাবে পালিয়ে এসে রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করলে রেলপুলিশ তাৎক্ষণিক টাঙ্গাইল সদর থানার পুলিশ সহ যৌথ অভিযান চালিয়ে ধর্ষকদের গ্রেফতার করতে সক্ষম হয়। একজন গৃহকর্মীকে অবজ্ঞা না করে পুলিশ যে আন্তরিকতার সাথে অভিযান চালিয়ে আসামীদেরকে গ্রেফতার করেছে তা সত্যি প্রশংসনীয়। 

ধর্ষক গ্রেফতার হয়েছে এবং পূর্বে ও অনেক ধর্ষক গ্রেফতার হয়েছে কিন্তু বিচার? এখানেই সাধারণ মানুষের ক্ষোভ ধর্ষকের বিচার হয় না যে কারণে ধর্ষণ এখন প্রতিনিয়ত বেড়েই চলেছে। ধর্ষকদের উপযুক্ত শাস্তি প্রদান করতে সরকারের প্রতি জনগণের বিনীত আহ্বান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ