কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মাহবুবুর রহমান, সুনামগঞ্জ জুড়ে আনন্দ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আব্দুল আউয়াল মিছবাহ, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের কৃতি সন্তান মাহবুবুর রহমান। কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরপরই সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে এলাকাবাসীর পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নেতাকর্মীদের মতে, মাহবুবুর রহমানের এই নির্বাচিত হওয়া তার দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি। তার নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, দেশে গণতন্ত্রের অগ্রগতির পথে যুবসমাজকে সুসংগঠিত করাই যুবদলের প্রধান দায়িত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ বাস্তবায়নে যুবদল আগামী দিনগুলোতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মাহবুবুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সার্বিক সফলতা কামনা করেন।
উল্লেখ্য, এর আগে মাহবুবুর রহমান জাতীয়তাবাদী যুবদলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আপনার মতামত লিখুন :