নেপালকে হারিয়ে সাফ নারী ফুটবলের ফাইনালে বাংলাদেশ, শিরোপার পথে আবার লাল-সবুজ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এর সেমিফাইনালে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার ভারতের মারগাওয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপাল নারী ফুটবল দলকে ২-১ গোলে হারায় লাল-সবুজরা।

ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য ছিল কঠিন। ২২তম মিনিটে গিতা রানার গোলে এগিয়ে যায় নেপাল। তবে হতাশ না হয়ে আক্রমণাত্মক খেলায় ফেরে বাংলাদেশ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ঋতুপর্ণা চাকমার গোলে সমতা এনে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ শানালেও কাঙ্ক্ষিত গোল আসছিল না। ম্যাচ গড়াতে থাকে শেষের দিকে। যোগ করা সময়ের ছয় মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। দারুণ সমন্বয় থেকে সাগরিকার জালে বল পাঠানো গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের জয় ও ফাইনালের টিকিট।

এই জয়ে টানা তৃতীয়বারের মতো সাফের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ। আগামী শুক্রবার ভারত–ভুটান ম্যাচের জয়ী দলের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা, লক্ষ্য টানা তৃতীয় শিরোপা ধরে রাখা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ