কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ, বিদ্রোহী ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জ -১ (সদর-হোসেনপুর) আসনে রোববার (৪ ডিসেম্বর) বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মাজহারুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।একই সাথে বিদ্রোহী তিন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।তারা হলেন সাবেক বিভাগীয় স্পেশাল জর্জ মোঃ রেজাউল করিম খান চুন্নু,কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রুহুল হোসাইন। 

মনোনয়ন বৈধ ঘোষণার পর বিএনপির মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন,সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সবাইকে সাথে নিয়ে এলাকার রাস্তা-ঘাট, সেতু, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসার সার্বিক উন্নয়নের মাধ্যমে আধুনিক কিশোরগঞ্জ ও হোসেনপুর গঠনে সক্রিয় দায়িত্ব পালন করবেন। এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। 

উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৮ জন। এদের মধ্যে থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামকে প্রাথমিকভাবে সবুজ সংকেত দেওয়ার পর মনোনয়ন বঞ্চিত পাঁচ প্রার্থী এক মঞ্চে উপস্থিত হয়ে মশাল মিছিল,মানববন্ধন,ও প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। কিন্তু এতে কোনো প্রতিকার মেলেনি। দলের হাইকমান্ডের পূর্ব সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ