ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নরম অবস্থান, তেল বাণিজ্যে ছাড় ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
সুইজারল্যান্ডে চলমান দ্বিপাক্ষিক শান্তি আলোচনায় অগ্রগতির অংশ হিসেবে ইরানের অপরিশোধিত জ্বালানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিশ্ববাজারে বিক্রির ওপর থাকা নিষেধাজ্ঞায় সাময়িক শিথিলতা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন ট্রেজারি বিভাগ ৬০ দিনের জন্য একটি ‘সাধারণ লাইসেন্স’ জারি করেছে, যার মাধ্যমে ইরানের জ্বালানি খাতের ওপর থাকা বিধিনিষেধ আংশিকভাবে শিথিল করা হলো। এই বিশেষ ছাড় আগামী শুক্রবার (২১ আগস্ট) পর্যন্ত কার্যকর থাকবে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুইজারল্যান্ডে দুই পক্ষের চলমান ফলপ্রসূ আলোচনার অগ্রগতির ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চুক্তির অংশ হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি দেশটিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার বিষয়েও সম্মত হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে আনুষ্ঠানিকভাবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ তৈরি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :