নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা বা সন্দেহ নেই : যুব ও ক্রীড়া উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন, নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না।

২১ মার্চ শুক্রবার নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এসব কথা লিখেন। পোস্টে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও জানান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ ভূঁইয়া লিখেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে।

আমি নিশ্চয়তা দিতে চাই সরকার এই কথা রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা বা সন্দেহ নেই।

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া আরো লিখেন, ‘গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত। জনতার ঐক্য জিন্দাবাদ।

এর আগে আরেক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া লিখেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ