সত্য অনুধাবনের পরও প্রত্যাখ্যানের পরিণতি : কোরআনের বাণী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ইসলামী ডেস্ক :

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা : আনআম, আয়াত : ১১০

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে 

 وَ نُقَلِّبُ اَفۡـِٕدَتَهُمۡ وَ اَبۡصَارَهُمۡ كَمَا لَمۡ یُؤۡمِنُوۡا بِهٖۤ اَوَّلَ مَرَّۃٍ وَّ نَذَرُهُمۡ فِیۡ طُغۡیَانِهِمۡ یَعۡمَهُوۡنَ

সরল অনুবাদ

(১১০) তারা যেমন প্রথমবারে ওতে বিশ্বাস করেনি, তেমনি আমিও তাদের অন্তর ও দৃষ্টিকে ফিরিয়ে দেব এবং তাদেরকে অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে দেব।

সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা আনআমের ১১০ নম্বর আয়াতে  মহান আল্লাহ বলছেন যে, এভাবেই আমি তাদের শাস্তি দেব। কারণ, তারা আল্লাহর দিকে আহবানকারীর ডাকে সাড়া দেয়নি। অথচ তাদের কাছে প্রমাণিত হয়েছে যে এটা আল্লাহর আহবান ও তারই বাণী।

সুতরাং তাদের অন্তর চিরন্তন পাল্টে যেতে থাকবে, ঈমান ও তাদের মাঝে বাধা এসে যাবে, তারা সঠিক পথে চলতে সক্ষম হবে না। এটা আল্লাহর ইনসাফেরই দাবি। তাঁর বান্দাদের মধ্যে যারা তাদের নিজের ওপর অপরাধ করে, তার অবারিত রহমত দর্শনের পরও তাতে অবগাহন না করে, সঠিক পথ দেখানোর পরও তাতে না চলে, তিনি তাদের থেকে সেটা গ্রহণ করার তাওফিক উঠিয়ে নেন। (আত-তাফসিরুস সা’দী)


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ