সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমাজের প্রতিটি শ্রেণির মানুষ নিজ নিজ জায়গা থেকে কাজ করলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

রোববার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিকূলতা ও কঠিন সময়ের মধ্যেও মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য বাস্তবায়নে জিয়াউর রহমান ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেডআরএফের প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তশালী ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগেই একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, ২৭ বছরে একটি ছোট মানবসেবামূলক উদ্যোগ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আজ মহীরুহে পরিণত হওয়ার পথে এগিয়ে গেছে।

অনুষ্ঠানে নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ফাউন্ডেশনের মহামারি মোকাবিলা, দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ এবং স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পরে আইডিয়া ফেস্ট ২০২৫-এর বিজয়ীদের হাতে অর্থ পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ