হাম শিশু মৃত্যুর মামলার আবেদন খারিজ, ড. ইউনূসসহ ৫ জন দায়মুক্ত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মামলায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম-সহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছিল।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আবেদনটি খারিজ করে দেন।

এর আগে সকালে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। মামলায় ড. ইউনূস ও নুরজাহান বেগম ছাড়াও সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়েছিল।

এদিকে টিকা সংকট নিয়ে গত ২০ মে এক সংবাদ সম্মেলনে ইউনিসেফ জানায়, হামের টিকা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে ১০ বার সতর্কবার্তা ও পাঁচটি চিঠি দেওয়া হয়েছিল।

তবে ইউনিসেফের দাবি অনুযায়ী, টিকা কেনার জন্য অর্থের অভাব নয়, বরং ক্রয় প্রক্রিয়াগত জটিলতার কারণেই সংকট তৈরি হয়েছিল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ