পাবনায় নবম শ্রেণির ছাত্রী রিয়া হত্যায় প্রেম ও অর্থ বিরোধে জড়িত ৩ জন আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: ইমরান  হোসেন, পাবনা সদর প্রতিনিধি :

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামের নবম শ্রেণির ছাত্রী রিয়া খাতুন (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- নাঈম, ইয়াসিন শেখ ও তুহিন প্রামানিক। পুলিশ জানিয়েছে, রিয়ার সঙ্গে একই গ্রামের নাঈমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম স্বীকার করেছে, গতকাল সকালে রিয়া তার বাড়িতে গেলে তাদের মধ্যে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সে রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে সহযোগীদের সহায়তায় মরদেহ একটি সাদা রঙের প্রাইভেটকারে করে পদ্মা নদীর তীরে ফেলে দেওয়া হয়।

ঘটনার পর পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ’র নির্দেশনায় সদর থানা পুলিশ, ডিবি ও ডিএসবির সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত প্রাইভেটকারটিও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা এবং পুরো বিষয়টি স্পষ্ট করতে তদন্ত চলমান রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ