বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৮ জন জেলে নিখোঁজ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

চট্রগ্রাম সংবাদদাতা :

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে আটজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে ১১ জনকে। ৮ আগস্ট বৃহস্পতিবার দুপরে ট্রলারটি ডুবে যায়। 

৮ আগস্ট শুক্রবার বিকালে ট্রলার ডুবে নিখোঁজ জেলের বিষয়টি জানিয়েছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব।

লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, মাছ ধরার ট্রলারটিতে জেলে ও মাঝি মিলে লোকসংখ্যা ছিল ১৯ জন। এরমধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়ে। বাকি ৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের সবার বাড়ি নোয়াখালী এলাকায়।

ডুবে যাওয়া ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ বলেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকা থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল ট্রলারটি। দুপুরে অন্য একটি মাছ ধরার ট্রলারের সাথে ধাক্কায় সেটি ডুবে যায়। সেখান থেকে ১১ জনকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলারের লোকজন উদ্ধার করে। বাকিরা নিখোঁজ রয়েছেন।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, নিখোঁজ জেলের মধ্যে আবুল বাশার, জামাল উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস ও মুহাম্মদ ফারুকের নাম জেনেছি। এ ছাড়া যাদের উদ্ধার করা গেছে তাদের অবস্থাও খারাপ। আমাদের একটি বড় ট্রলার সাগরে গেছে নিখোঁজ জেলের খুঁজতে। কোস্টগার্ডও অভিযান চলমান রেখেছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানিয়েছেন, ট্রলারটির মালিক ডুবে গিয়ে ৮ জন নিখোঁজ হওয়ার বিষয়টি কোস্ট গার্ডকে জানিয়েছে।

এরপর থেকে নিখোঁজ জেলেদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে কোস্ট গার্ড। এখনো (শুক্রবার রাত ৮টা পর্যন্ত) কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান চলমান আছে। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ