নানা আয়োজনে শেরপুর প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: রিয়াজ, শেরপুর জেলা প্রতিনিধি :

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাব–এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। রোববার (২৪ মে) রাতে শহরের মাধবপুর এলাকায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। সভায় বক্তব্য দেন কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি প্রমুখ।

বক্তারা শেরপুর প্রেসক্লাবের দীর্ঘ পথচলা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সংগঠনের ভূমিকা তুলে ধরেন। তারা সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের নির্বাহী কমিটি, সাধারণ পরিষদের সদস্যসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ