ইরাক পৌঁছেছে খামেনির মরদেহ, নাজাফ-কারবালায় শ্রদ্ধা জানাবে লাখো মানুষ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে তার কফিন নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে আরেক দফা জানাজার আয়োজন করা হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার (৮ জুলাই) নাজাফ ও পবিত্র নগরী কারবালায় খামেনির মরদেহ নিয়ে জানাজার কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে লাখো মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শিয়া মুসলিমদের কাছে নাজাফ ও কারবালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হওয়ায় খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরাকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তার মৃত্যুতে বুধবার সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

খামেনির মরদেহ ইরাকে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ার পর রাতেই নাজাফ বিমানবন্দরের আশপাশে সাধারণ মানুষ জড়ো হন। এ সময় অনেককে শোক প্রকাশ করতে দেখা যায়।

এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী।

পরবর্তী কর্মসূচি অনুযায়ী, বুধবার খামেনির মরদেহ নাজাফে ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (আ.) ও হজরত আব্বাস (আ.)-এর মাজারে নেওয়া হবে। আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করার কথা রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ