নিউজ বাংলায় সংবাদ প্রকাশের পর গোয়ালাবাজারে মহাসড়ক সংস্কার কাজ শুরু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি : 

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের গোয়ালাবাজার অংশে সংস্কার কাজ শুরু হয়েছে। গত ৯ অক্টোবর জাতীয় অনলাইন নিউজ বাংলা ডট নিউজ এ ”গোয়ালাবাজারে মহাসড়কের বেহাল দশা, জনস্বাস্থ্য হুমকির মুখে” শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশেষে কার্যকর উদ্যোগ নেয়।

প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য গর্ত ও ধুলার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বারবার অভিযোগ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করে।

সংস্কার কাজের অংশ হিসেবে বর্তমানে গর্ত ভরাট, পুনরায় কার্পেটিং এবং ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটানোর কার্যক্রম জোরদার করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, নিউজ বাংলা পত্রিকাটিতে সংবাদ প্রকাশের পরপরই কাজ শুরু হওয়ায় আমরা কৃতজ্ঞ। আশা করি এবার স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে।

এদিকে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমের শক্ত ভূমিকার কারণেই কর্তৃপক্ষ দ্রুত নড়েচড়ে বসেছে। তবে তারা সড়কটির টেকসই সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন দুর্ভোগে না পড়তে হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ