নিউজ াংলা ডেস্ক :
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নেই জামায়াতে। ৪ অক্টোবর শনিবার সকালে আল-ফালাহ মিলনায়তনে ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ দলটির আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেছেন।
ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। আল্লাহভীরু মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে বলেও তিনি উল্লেখ করেন।
জামায়াতে ইসলামী আমির আরও বলেন, একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, তা হাজার মানুষ মিলেও করতে পারে না। স্বাধীনতার এত বছর পরেও আমরা একটি মানবিক সমাজ গঠন করতে পারিনি। এ ক্ষেত্রে জাতিকে ওলামায়েদের পথ দেখাতে হবে। নিজের জ্ঞানকে কোরআন-হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে।
আপনার মতামত লিখুন :