বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, দেশে এলো ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স প্রবাহে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। এই অর্থবছরে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয়, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এর আগের ২০২৪–২৫ অর্থবছরে এই অঙ্ক ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার।

এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৩ কোটি ৩০ লাখ ডলার, যা শতাংশের হিসাবে প্রায় ১৭ দশমিক ৩। বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এর আগে ২০২৪–২৫ অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ অবস্থানে ছিল। তবে চলতি অর্থবছরে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে প্রবাসী আয়, যা দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ