নেপাল প্রিমিয়ার লিগে সাকিব, সামাজিক মাধ্যমে জমকালো স্বাগত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। বর্তমানে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এরই মধ্যে নতুন সুখবর পেয়েছেন তিনি। প্রথমবারের মতো নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলতে যাচ্ছেন সাকিব।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বাংলাদেশি তারকা অলরাউন্ডারকে দলে নেওয়ার ঘোষণা দেয় পোখারা অ্যাভেঞ্জার্স।

ঘোষণায় ক্লাবটি লিখেছে, ‘বিশ্বমঞ্চ থেকে এবার পোখরার চূড়ায়! ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার এখন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের সদস্য। পরিবারে স্বাগতম, সাকিব আল হাসান!

সাকিবকে স্বাগত জানাতে ব্যতিক্রমী একটি প্রচারণাও চালিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। প্রকাশিত গ্রাফিকসে পাহাড়চূড়ায় সিংহাসনে বসানো হয়েছে তাকে। পাশে রাখা হয়েছে বাংলাদেশের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগারের প্রতীকী উপস্থিতি, যা ভক্তদের নজর কেড়েছে।

নেপাল প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হয় ২০২৪ সালে। উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। সর্বশেষ শিরোপা জিতেছে লুম্বিনি লায়নস।

এদিকে, লঙ্কা প্রিমিয়ার লিগে বল হাতে ভালো ছন্দে রয়েছেন সাকিব। জাফনা কিংসের হয়ে চার ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। তবে ব্যাট হাতে এখনো প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। দুই ইনিংসে তার সংগ্রহ মাত্র ১০ রান।

নেপাল প্রিমিয়ার লিগে প্রথমবার অংশ নেওয়ার মাধ্যমে সাকিবের সমৃদ্ধ ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে যোগ হচ্ছে আরও একটি নতুন অধ্যায়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ