সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে (২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হবে এই সাক্ষাৎ। বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সন্ধ্যায় যমুনায় যাচ্ছে দলটির একটি প্রতিনিধিদল।
সূত্রে জানা যায়, জুলাই সনদ ইস্যুতে দলটির অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হবে। এছাড়া দলটির পক্ষ থেকে পরামর্শ ও সুপারিশ জানানো হতে পারে এ সাক্ষাতে।
গত শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সনদে স্বাক্ষরের পর এটিই হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির দলীয় সাক্ষাৎ।
আপনার মতামত লিখুন :