বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন, ৯০ পয়েন্টে সার্বক্ষণিক নজরদারি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, সিলেটসহ দেশের বন্যাকবলিত ১১ জেলায় উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এসব জেলার ৯০টি পয়েন্টে সার্বক্ষণিকভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করছে বাহিনীটি।

রোববার (১২ জুলাই) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারি বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবি মোতায়েন রয়েছে।

বাহিনীটি জানায়, দুর্গত এলাকায় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার অভিযান, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় কাজ চলছে।

এখন পর্যন্ত শুধু বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে নিরাপদে উদ্ধার করেছে বিজিবি। এছাড়া দুর্গত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ, ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা প্রদান, বান্দরবান-রোয়াংছড়ি সড়ক থেকে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ এবং নাইক্ষ্যংছড়িতে ঝুঁকিপূর্ণ একটি সেতু রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বাহিনীটি।

বিজিবি জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তাদের উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ