চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

চট্টগ্রাম ব্যুরো চীফ :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে আরও ৩ জনের মৃত্যু। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১০ জন এবং আরও ২ জন আহত হয়েছেন।

২ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। 

উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান।

প্রত্যক্ষদর্শী এক বাসযাত্রী বলেন, বুধবার সকালে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের একটি বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় চালক বেশ কয়েকবার বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৭ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, এই মহাসড়কটি দিয়ে কক্সবাজার থেকে লবণবাহী পরিবহন দেশের বিভিন্ন জায়গায় যায়। ফলে লবণের পানি পড়ে সড়কটি পিচ্ছিল হয়ে থাকে। আর এতেই বাসটি নিয়ন্ত্রণ হারায়।

এর পূর্বে, ঈদের দিন সোমবার একই স্থানে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার একই জায়গায় ২ টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ