খালেদা জিয়ার উদ্যোগের ধারাবাহিকতায় এবার অনার্স পর্যন্ত ফ্রি শিক্ষা : প্রধানমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনার কথা জানিয়েছেন তারেক রহমান। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে স্কুল ইউনিফর্ম ও স্কুলব্যাগ দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

বুধবার (৮ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে সংসদ সদস্য হেলেন জেরিন খান-এর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া-এর সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেয়েদের ডিগ্রি বা অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, নারীশিক্ষার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচিও চালু করেছে। এছাড়া অনার্স পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।

এ সময় সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার তাদের উচ্চশিক্ষার পথ আরও সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার-এর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পর্যায়ক্রমে স্কুল ইউনিফর্ম ও স্কুলব্যাগ দেওয়া হবে।

তিনি বলেন, দেশে সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ