আবার সচল ইরানের প্রধান বিমানবন্দর, ৫৭ দিন পর যাত্রী ফ্লাইট শুরু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

দীর্ঘ ৫৭ দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। বুধবার (২৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানী তেহরান-এর এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরটি দীর্ঘদিন অচল ছিল। তবে দুই দিন আগে আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার পর সীমিত পরিসরে যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

স্বাভাবিক সময়ে এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ফ্লাইট পরিচালিত হলেও বর্তমানে তা কমে ১০ থেকে ১৫টিতে নেমে এসেছে।

দেশজুড়ে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই বিমান চলাচল পুনরায় শুরু করা হয়েছে। তেহরানের দ্বিতীয় বিমানবন্দর মেহরাবাদ বিমানবন্দর যুদ্ধের সময় একাধিকবার হামলার শিকার হয়েছে। এছাড়া তাবরিজ ও উর্মিয়া-সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু ছিল।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক যুদ্ধে যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের বিমান খাত বড় ধরনের সংকটে পড়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ