অভিনেত্রী সোহানা সাবা ও বাঁধন কী দ্বন্দ্বে জড়ালেন!


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

গত বছরের জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে বিভিন্ন বিভাজন ও মতপার্থক্য তৈরি হয়েছে। এখনও যার রেশ কেটে উঠেনি। যা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় তারকাদের স্ট্যাটাস ও পোস্ট দেখে বোঝা যায়। এবার হঠাৎ করেই দেখা গেল আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও সোহানা সাবা ভার্চ্যুয়ালি দ্বন্দ্বে জড়িয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

এ দুই অভিনেত্রীর ফেসবুকে পৃথক পোস্ট দেখে নেটিজেনদের অধিকাংশই ধারণা করছেন, জুলাই আন্দোলনকে কেন্দ্র করেই হয়তো এভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন তারা। প্রশ্ন হচ্ছে- সোশ্যালে কী লিখেছেন তারা এবং তাদের এই ভার্চ্যুয়ালি দ্বন্দ্বের কারণই বা কী?

মূলত জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বেশ সরব ছিলেন অভিনেত্রী বাঁধন। ওই সময় রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াও শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন সময় কথা বলেছেন। এ নিয়ে অবশ্য একাংশের কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। আবার আওয়ামী লীগ পতনের পর অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেও  আলোচনা-সমালোচনায় উঠে এসেছেন বাঁধন।

অন্যদিকে সোহানা সাবা আলোচনা-সমালোচনায় ছিলেন আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ কাণ্ডে নাম উঠেছিল তার। এ নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। আর সাম্প্রতিক ভিন্ন মতের এই দুই তারকার ফেসবুক পোস্ট নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট দেন অভিনেত্রী বাঁধন। সেখানে এক নারীর মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন সোহানা সাবা। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন... সম্ভবত দিদিটিকে ব্লক করেও দিয়েছেন... ভাগ‍্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল। আর আমি সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।’

সোহানা সাবার পোস্ট করা স্ক্রিনশটে অভিনেত্রী বাঁধনের উদ্দেশে এক নারীর মন্তব্য ছিল, ‘সারাজীবন ড্রামাবাজি মেরে এসেছে সতী সাজতে। আপনি আপাদমস্তক একজন ভুয়া মানুষ। আপনার পুরো পৃথিবী আপনাকে কেন্দ্র করে ঘোরে। কী জীবন আপনার! করুণা লাগে আপনাকে দেখে। কেউ যদি সত্যিই গুরুত্বপূর্ণ হতেন, তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তিজীবনের কেচ্ছা গাইতেন না।’

এ পোস্টের মন্তব্যের ঘরেও একটি মন্তব্যে নিজের অবস্থা স্পষ্ট করেন সোহান সাবা। লেখেন, ভেবেছিলাম স্ক্রিনশট নিয়ে পোস্ট করব না। ওদের মতো স্ক্রিনশট বেচাকেনা করাটা ঠিক না। পরে দেখলাম এটা তো পাবলিক পোস্ট, যে কেউই নিতে পারে আর পোস্ট করতে পারে। তাই আমিও পোস্ট করলাম।

এদিকে সোহানা সাবার এ পোস্টের কিছুক্ষণ পরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন অভিনেত্রী বাঁধন। তিনি অবশ্য কারও নাম উল্লেখ করেননি কারও। তবে নেটিজেনদের একাংশের ধারণা, সোহানা সাবাকে ইঙ্গিত করেই পাল্টা স্ট্যাটাস দিয়েছেন বাঁধন।

এ অভিনেত্রী স্ট্যাটাসে লিখেছেন, আমার কিছু সহকর্মী, যাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছি আমি, মঞ্চে দাঁড়িয়েছি, যাদের বিশ্বাস করতাম, তারা আমার ওপর নির্মম ও অপমানজনক আক্রমণ চালাচ্ছে ইন্টারনেটে। তাদের কথাগুলো অমানবিক এবং তাদের উদ্দেশ্য আমাকে ছোট করা। তারা কেবল আমাকে নয়, আমি যা কিছুতে বিশ্বাস করি, সেসবও অসম্মান করছে তারা। আর এ তালিকায় জাতীয় পুরস্কারপ্রাপ্তরাও রয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ