রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জন আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: সুমন খান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ পাঁচজনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী জেলা শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাঙামাটি ১ নম্বর ওয়ার্ড যুবলীগ-এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুল সবুর (৩৮), স্বেচ্ছাসেবক লীগ নেতা রূপন চন্দ্র দে (৪২), ১১টি মামলার পলাতক আসামি ও মাদক ব্যবসায়ী মো. কাউসার (৩০), জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বাপ্পি (২৮) এবং সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মোরশেদ আলম (২৭)।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :