ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ছাড়াল ৯২০, নিখোঁজ প্রায় ৬০ হাজার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা-তে শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে কমপক্ষে ৯২০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৬০ হাজার জন। জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি লা গুয়াইরা শহর, যেখানে অন্তত ২৫০টি ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধসে পড়েছে বলে জানা গেছে।

ভূমিকম্পের ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তাও আসতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তুরস্ক, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ উদ্ধারকারী দল ও ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

এর আগে গত বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫। ভূমিকম্পের তীব্রতায় রাজধানীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ