প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দেন তিনি।

এর আগে, গত শুক্রবার (২১ আগস্ট) তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জহির উদ্দিন স্বপন। পরদিন শনিবার (২২ আগস্ট) তাকে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন দায়িত্বে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে সমন্বয় করে কাজ করবেন জহির উদ্দিন স্বপন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ