১৭ জানুয়ারির মধ্যে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে আসা বিদেশী পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।  

নির্বাচন কমিশন (ইসি)'র  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি স্বাধীন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমিশন অঙ্গীকারবদ্ধ। নির্বাচন প্রক্রিয়ার সকল কার্যক্রম দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। গণভোট ও নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক, পর্যবেক্ষক সংস্থা এবং বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রহী আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক, পর্যবেক্ষক সংস্থা এবং বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আবেদনপত্র বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ