ডেস্ক নিউজ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দুই পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি) ও অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ৪ মার্চ মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদের নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের কমিটি ঘোষণা করা হবে।
এছাড়া, আহ্বায়ক রাশিদুল হাসান হারুন ও সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :