বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে : মির্জা ফখরুল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সেই সঙ্গে বিচার বিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে েএমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯ নভেম্বর বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‌‘চব্বিশের গণ-অভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। 

মির্জা ফখরুল বলেন, কোনো একটি মহল অত্যন্ত সচেতনতার সাথে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মাঝে বিভক্তি সৃষ্টি করছে কি না খতিয়ে দেখতে হবে। শেখ হাসিনার রায় ঘিরে যে মবোক্রেসি হয়েছে, তা শেখ হাসিনার রায়কে ভিন্ন খাতে ঘুরিয়ে দিতে করা হয়েছে কি না সেই প্রশ্নও রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ