খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা-গুলি, শিক্ষক নিহত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
খুলনার আড়ংঘাটা থানাধীন বিএনপির স্থানীয় কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় গুলি লেগে এমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখসহ দুজন।
২ নভেম্বর রোববার রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন কার্যালয়ে এমন হামলার ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে অফিসে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে থাকা মামুন শেখকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
এ সময় গুলি লেগে গুরুতর আহত হন এমদাদুল হক নামের একজন শিক্ষক ও মামুন শেখ৷ পরে দলীয় নেতাকর্মীরা তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। নেয়ার পথে এমদাদুলের মৃত্যু হয়। তিনি ওই বিএনপি অফিসে ওয়াজ মাহফিলের টাকা কালেকশন করার জন্য গেছিলেন বলে জানা যায়৷ মামুনের অবস্থা আশঙ্কাজনক।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে জানানো হয়, দুর্বৃত্তের গুলি ও বোমা হামলায় ৩ জন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে৷ পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।
আপনার মতামত লিখুন :