সিলেটের মালনীছড়া চা-বাগানে অদ্ভুত এক গুহা!


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আব্দুর রাজ্জাক শাওন, মহানগর (সিলেট) সংবাদদাতা :

সিলেটের মালনীছড়া চা-বাগানের শেষ প্রান্তে এক সাথে তিনটি গুহা রয়েছে। সিলেটের প্রাচীন নাম ছিল গৌর রাজ্য। সে সময় শাসক ছিলেন গোবিন্দ। তিনি পরে তার নাম রাখেন গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ ছিলেন কট্টুর এক শাসক। তিনি ছিলেন গৌর রাজ্য এর শেষ হিন্দু শাসক। তার রাজ্য কেউ গরু জবাই করলে দেওয়া হত চরম শাস্তি। গোবিন্দ একাধারে শাসক ও জাদু কর ছিলেন। জাদু বিদ্যায় দক্ষ ছিলেন। আজ থেকে প্রায় ৭২৫ আগের ইতিহাস এটি। এই সময় হিন্দু ধর্মের লোক ছাড়া অন্য ধর্মের লোকজন বসবাস কম ছিল গৌর রাজ্য। 

সিলেটে শাহজালাল (রঃ) আসার খবর শুনে এই গুহা দিয়ে পালিয়ে যান গৌর গোবিন্দ কোনো এক অজানায়। এ গুহা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে। গুহার ভিতরে ৩০ থেকে ৩৫ হাত যাওয়া পরে অন্য একটি স্তর দেখা যায়। এর ভিতরে যাওয়া সহজ বিষয় নয়। এই গোহার ভিতর থেকে হাল্কা ভাবে পানি উঠে। চা- বাগানে কাজ করেন হেমন্ত নামের এক ব্যাক্তি বলেন এই গুহা দেখার জন্য পর্যটকরা আসে। হিন্দু ধর্মের লোক যারা রয়েছে তারা বছরে একবার এই গুহায় গিয়ে পূজা করেন গৌর গোবিন্দের। এই গুহার বাহিরে অংশে অনেক ধরনের তাবিজের মত কিছু জিনিস আছে।

লোকমুখে অনেক গল্প আছে এই গুহা নিয়ে, অনেকে বলেন এই গুহার ভিতরে গেলে বঁচে আসার সম্ভবনা কম রয়েছে। ২০ থেকে ২৫ বছর আগে তিনজন তান্ত্রির গিয়েছিলেন এই গুহার ভিতর ২ জন ফিরে আসেন নি মারা যান। একজন ফিরে এসেছিলেন তিনিও বেশি দিন বাঁচতে পারেন নি,অসুস্থ হয়ে মারা যান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ