ইরানের ভূখণ্ডের ‘প্রতিটি ইঞ্চি’ রক্ষায় আপসহীন থাকার ঘোষণা পেজেশকিয়ানের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় তার দেশ অটল রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করেছে। এর প্রতিক্রিয়ায় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের দাবি চলতেই পারে, তবে আসল প্রশ্ন হলো যুদ্ধক্ষেত্রে তারা তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পেরেছে কি না।

তিনি বলেন, ‘তাদের বক্তব্য চলছেই। কিন্তু প্রশ্ন হলো, তারা কি যুদ্ধক্ষেত্রে তাদের লক্ষ্য পূরণ করতে পেরেছে?’

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশকে বিভক্ত করার যে চেষ্টা করা হয়েছিল, তা শেষ পর্যন্ত সফল হয়নি। তার ভাষায়, ‘যারা আমাদের দেশকে ছিন্নভিন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল, শেষ পর্যন্ত তাদের কর্মকাণ্ডে কী অর্জন হয়েছে?’

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ‘আমরা আমাদের দেশের প্রতিটি ইঞ্চি নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে রক্ষা করব।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ