ডেঙ্গু জ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৪৭ জন ভর্তি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৮। ৩ নভেম্বর সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, ২ নভেম্বর রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১১৪৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭২ হাজার ৮২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ