ফারাক্কা সমস্যার সমাধান ধানের শীষের রাজনীতিতেই নিহিত : তথ্য ও সম্প্রচারমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফারাক্কা সমস্যার সমাধান কেমন করে করতে হয় তা ধানের শীষের রাজনীতিই জানে। তিনি বলেন, ধানের শীষের রাজনৈতিক ধারার সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, পরে তা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এগিয়ে যায় এবং বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

শনিবার (১৬ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা লং মার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

তিনি বলেন, মাওলানা ভাসানীর আদর্শ ধারণ করা রাজনীতির মধ্যেই ধানের শীষের অবস্থান রয়েছে। এই রাজনৈতিক ধারা দেশের ভবিষ্যৎ গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শক্তিশালী করবে বলেও তিনি মন্তব্য করেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে জাতীয় স্বার্থে নতুন করে চুক্তি নবায়নের জন্য জাতীয় ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন। এজন্য দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা উচিত বলেও তিনি মত দেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ