পাবনায় কোর্ট চত্বরে নারী আইনজীবীকে প্রাণনাশের হুমকি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ ইমরান হোসেন, পাবনা :

পাবনায় কোর্ট চত্বরে অ্যাডভোকেট মায়া আক্তার নামে এক নারী আইনজীবীকে প্রাণনাশের হুমকি দিয়েছে আসামি। ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ ডিসেম্বর বুধবার রাতে পাবনা সদর থানায় একটি জিডি করেন অ্যাডভোকেট মায়া আক্তার। জিডি নং ১৭৮।

অ্যাডভোকেট মায়া আক্তার জানান, আমি জেলা পাবনার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-৩ নং আদালতে বাদী হয়ে মামলা দায়ের করি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি এজাহার হিসাবে আমলে নেন, যার মামলা নং- জি.আর ১২৫/২০২৫ সুজানগর। বর্তমানে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। 

উক্ত মামলার এজাহার নামীয় আসামী শ্রী বাবলু হালদার (৪৫), পিতা-মৃত শ্রী সুভল হালদার, সাং-ফকিতপুর সাতবাড়ীয়া, থানা-সুজানগর, জেলা-পাবনা বিজ্ঞ আদালতে ২ ডিসেম্বর মঙ্গলবার স্বেচ্ছায় হাজির হয়ে জামিনে মুক্তি পেয়ে একই দিন দুপুর ১টার সময় পাবনা জজ কোর্টের উকিল বারের সামনে পাকা রাস্তার উপর আমাকে দেখতে পেয়ে উক্ত মামলার এজাহারে অভিযুক্ত আসামী শ্রী বাবলু হালদার সহ অজ্ঞাতনামা ২ জন আসামীরা উক্ত স্থানে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

তিনি জানান, এই ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাবনা সদর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মনির জিডির বিষয় নিশ্চিত করে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ