দুনিয়া পরীক্ষার ময়দান, এখানে বিশ্বাসে কাউকে জোর করা হয় না


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ইসলাম ডেস্ক :

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা : আনআম, আয়াত : ১৩৭

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে 

وَ كَذٰلِكَ زَیَّنَ لِكَثِیۡرٍ مِّنَ الۡمُشۡرِكِیۡنَ قَتۡلَ اَوۡلَادِهِمۡ شُرَكَآؤُهُمۡ لِیُرۡدُوۡهُمۡ وَ لِیَلۡبِسُوۡا عَلَیۡهِمۡ دِیۡنَهُمۡ ؕ وَ لَوۡ شَآءَ اللّٰهُ مَا فَعَلُوۡهُ فَذَرۡهُمۡ

وَ مَا یَفۡتَرُوۡنَ


সরল অনুবাদ

(১৩৭) এরূপে তাদের দেবতাগণ বহু অংশীবাদীর দৃষ্টিতে সন্তান হত্যাকে শোভন করেছে যাতে সে তাদের ধ্বংস সাধন করে এবং তাদের ধর্ম সম্বন্ধে তাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। আল্লাহ ইচ্ছা করলে তারা এ করত না। সুতরাং তাদের মিথ্যা নিয়ে তাদেরকে থাকতে দাও।

সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা আনআমের ১৩৭ নম্বর আয়াতে মুশরিকদের সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করা অথবা মূর্তিদের নামে নজরানা পেশ করার প্রতি  ইঙ্গিত করা হয়েছে । “তাদের ধর্ম সম্বন্ধে তাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে” অর্থাৎ তাদের দ্বীনে শিরকের মিশ্রণ ঘটিয়ে।

“আল্লাহ ইচ্ছা করলে তারা এ করত না” অর্থাৎ, মহান আল্লাহ স্বীয় এখতিয়ার ও কুদরতে তাদের ইচ্ছা ও এখতিয়ারের স্বাধীনতাকে ছিনিয়ে নিতেন। তখন অবশ্যই তারা এমন নিকৃষ্ট কাজ করতে পারত না। কিন্তু এ রকম করলে জোর-জবরদস্তি করা হতো, আর তাতে মানুষকে পরীক্ষা করা যেত না।

অথচ আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা ও এখতিয়ারের স্বাধীনতা দিয়ে তাদেরকে পরীক্ষা করতে চান। তাই তিনি জোর-জবরদস্তি করেননি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ