সিলেট বন্দরবাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করলেন পুলিশ কমিশনার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বন্দরবাজার এলাকায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।
২৪ মে ২০২৬ (শনিবার) দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম আনুষ্ঠানিকভাবে এ পুলিশ বক্সের উদ্বোধন করেন। তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন, কেক কাটা এবং দোয়ার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনকালে পুলিশ কমিশনার বলেন, মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং দায়িত্ব পালনরত ট্রাফিক সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ ও বিশ্রাম সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এই ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :