ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত, এলাকায় চরম আতঙ্ক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, যা সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে, এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন অংক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিংক্ষ্যং তঞ্চঙ্গ্যা (৩২) ও চপোচিং তঞ্চঙ্গ্যা (৩৫)। তারা সবাই ঘুমধুম ইউনিয়ন-এর ৯ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া এলাকার বাসিন্দা। বিস্ফোরণে নিহতদের কোমর থেকে শরীরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রামু সেক্টরের সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমেদ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনজন পাহাড়ি ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি মাইন বিস্ফোরণে একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে গেলে পরপর আরও দুটি বিস্ফোরণ ঘটে। ধারাবাহিক এসব বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং পরে পাড়াবাসী এসে মরদেহগুলো পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে বিজিবি, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী এলাকায় নতুন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ