সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন জননেতা আনিসুল হক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোঃসাইদুর রহমান (জিয়া), মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রতীক ধানের শীষের দলীয় মনোনয়নপত্র পেয়েছেন জননেতা জনাব আনিসুল হক। ২৪ ডিসেম্বর দুপুরে রাজধানীর গুলশান-২স্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁর হাতে এই মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়নপত্র হস্তান্তর অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সুনামগঞ্জ -১ (মধ্যনগর, ধর্মপাশা, তাহেরপুর, জামালগঞ্জের) নেতাকর্মীরা উপস্থিত থেকে জননেতা আনিসুল হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মনোনয়নপত্র গ্রহণের পর আনিসুল হক বলেন, সুনামগঞ্জ-১ আসনের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করবেন। দলের ওপর অর্পিত দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
দলীয় উপস্থিত নেতাকর্মীরা জানায় আসন্ন নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।
আপনার মতামত লিখুন :