ইউক্রেনের পাশে ইউরোপ, যুদ্ধ বন্ধে ৪ দফা কর্মসূচি ঘোষণা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেন যুদ্ধ বন্ধে চার দফা শান্তি পরিকল্পনা প্রস্তুত করেছে ইউরোপ। ২ মার্চ রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের জরুরি সম্মেলনে আসে এ সিদ্ধান্ত। ব্রিটিশ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েই সংকট সমাধান করতে চায় ইউরোপীয় নেতারা। তাই শান্তি পরিকল্পনার খসড়া পৌঁছে দেয়া হবে যুক্তরাষ্ট্রের কাছে।

রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি এবং ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখার কথা বলা হয়েছে চার দফা পরিকল্পনায়।

এছাড়া ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত ও শান্তি আলোচনায় কিয়েভকে সাথে রাখার কথাও রয়েছে। রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউরোপ একজোট হয়ে কাজ করবে বলেও সিদ্ধান্ত হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের ডাকে আয়োজিত সম্মেলনে যোগ দেন ন্যাটো ও ইইউ’র শীর্ষ নেতারা। প্রায় দুই ঘণ্টার সম্মেলনে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিও।

সুত্র : বিবিসি নিউজ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ