সিলেটে পলাতক সাবেক মেয়র ও আ. লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সিলেট ব্যুরো :

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক পলাতক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

২ এপ্রিল বুধবার বিকালে সিলেট নগরীর পাঠানঠুলাস্থ মেয়রের বাসায় এ হামলার ঘটনা ঘটে।

এর পূর্বে মোটরসাইকেল শোডাউন দিয়ে কিছু যুবক মেয়রের বাসায় যান। তারপর সেখানে ভাঙচুরের অভিযোগ ওঠে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ এর জালালাবাদ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লাপাত্তা আনোয়ারুজ্জামান। সম্প্রতি তাকে লন্ডনে আওয়ামী লীগের বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে। এর আগে গত পাচ আগস্টও একবার তার বাসায় হামলা চালানো হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ